ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

খেলার মাঠে উৎসব, নগর উন্নয়নে দৃঢ় অঙ্গীকার: গাজীপুরে প্রশাসক গোল্ডকাপের ফাইনাল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে গাসিকের নবনির্মিত আধুনিক ক্রীড়াঙ্গনে সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। খেলাধুলার উৎসবে মাতোয়ারা গাজীপুর, আর স্থানীয় সরকার বিভাগের শীর্ষ কর্মকর্তারা নগর উন্নয়ন, যানজট নিরসন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় নতুন গতি আনার দৃঢ় অঙ্গীকার করেছেন।

ফাইনাল ম্যাচে কোনাবাড়ী অঞ্চল-৭ কে ২-০ গোলে হারিয়ে বাসন অঞ্চল-৬ চ্যাম্পিয়ন হয়। খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের করতালি, উল্লাস ও আবেগে মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ক্রীড়া উৎসবের পরিবেশ।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে খেলা শেষে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার, জেলা প্রশাসক মোঃ আলম হোসেন, গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম হারুন উর রশিদ, নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, এই আধুনিক ক্রীড়াঙ্গন যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এবং দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রেলক্রসিংকেন্দ্রিক যানজট নিরসনের জন্য জাইকার সহায়তায় ফ্লাইওভার নির্মাণ কাজ শিগগিরই শুরু হবে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে এসটিএস স্থাপন কার্যক্রম জোরদার করা হবে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “পরিকল্পিত নগর উন্নয়ন ছাড়া টেকসই শহর গড়ে তোলা সম্ভব নয়। খাল পুনঃখনন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়ক অবকাঠামো উন্নয়ন ইতিমধ্যেই নাগরিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। খালের গার্ড ওয়াল, সুয়ারেজ ও বিশুদ্ধ পানির লাইন স্থাপনসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার আর্থিক সহায়তা দেবে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, প্রশাসন ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে নাগরিক সেবা সহজীকরণ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

খেলার মাঠে উৎসব, নগর উন্নয়নে দৃঢ় অঙ্গীকার: গাজীপুরে প্রশাসক গোল্ডকাপের ফাইনাল

আপডেট সময় ০৮:৪৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫