ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিট নির্বাচনে বিএনপি—সমর্থিত প্যানেল বিজয়ী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৫–২০২৭ অর্থবছরের গাজীপুর জেলা শাখার কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী (বিএনপি—সমর্থিত) প্যানেল বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছে। সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠিত ওই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল (৪৪৪)
এবং সেক্রেটারি পদে মহানগর বিএনপি নেতা অভিনেতা এ এম আশরাফ হোসেন টুলু (৪৩৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে রাত ৯টায় প্রধান নির্বাচন কমিশনার আমিন আল পারভেজ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনকে কেন্দ্র করে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে মোট ১৫৬৬ জন ভোটারের মধ্যে ৬৯২ জন তাদের ভোট প্রয়োগ করেন।
গাজীপুর জেলা পরিষদের কনফারেন্স রুমে সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি—সমর্থিত প্যানেল সুসংগঠিত নেতৃত্ব মানবিক কার্যক্রমে অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতার ভিত্তিতে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়।
বিজয়ী প্যানেলের অন্যান্য নির্বাচিত মসদস্যরা হলেন—অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস (৪৭৪), সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল (৬০৬), মো. জয়নাল আবেদীন তালুকদার (৪২৪) লুৎফর রহমান সরকার (৩৪৪) এবং মো. কামরুজ্জামান আকন্দ (৩০৭) অপরদিকে বাংলাদেশ জামাতে ইসলামী সমর্থিত প্যানেলের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন খান এবং সেক্রেটারি পদপ্রার্থী এডভোকেট মো. শাহজাহান সিরাজী। এ প্যানেলের অন্যান্য সদস্যরা হলেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাদিকুজ্জামান খান, মো. রুহুল কুদ্দুস মিলু এবং অ্যাড. মো. লুৎফুর রহমান প্রধান।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব আমিন আল পারভেজ। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন আমাম্মদ হোসেন ভূইয়া, স্থানীয় সরকার গাজীপুরের উপ পরিচালক (উপ—সচিব), গাজীপুর বারের সাধারণ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান কামাল ও গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিট এর ইউনিট লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন।
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিট নির্বাচনে বিএনপি—সমর্থিত প্যানেল বিজয়ী

আপডেট সময় ০১:৩১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫