ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরে তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পকারখানায় স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শ্রমিকদের ভাঙচুর ও গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুর ক্লাব মিলনায়তনে গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মো. জহিরুদ্দিন সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি।

প্রধান অতিথির বক্তব্যে রনি বলেন, দেশের শিল্প ও অর্থনীতিকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে। এ অবস্থায় শ্রমিকদের ধৈর্য ধারণ করতে হবে। কোনো ধরনের ভাঙচুর কিংবা গুজবে কান না দিয়ে শান্তিপূর্ণভাবে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে হবে। শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন ব্যাহত হলে শেষ পর্যন্ত শ্রমিক ও দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সরকার আন্তরিক। শ্রমিকদের অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। নতুন মজুরি বাস্তবায়নের লক্ষ্যে মজুরি বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আলোচনার মাধ্যমে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলোর সমাধান করা সম্ভব।

সভাপতির বক্তব্যে মো. জহিরুদ্দিন সম্রাট বলেন, দেশের তৈরি পোশাকশিল্পকে ঘিরে নানামুখী ষড়যন্ত্র চলছে। শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগত দুষ্কৃতকারীরা যাতে অনুপ্রবেশ করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষার পাশাপাশি শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন স্বাভাবিক রাখতেও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক শফিউল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন, আহাম্মদ আলী রুশদী, সদর মেট্রো থানা বিএনপির সভাপতি মেহেদী হাসান এলিস, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ও হান্নান মিয়া হান্নু।

এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

আপডেট সময় ০৬:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬