ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’। ‘ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা’—প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন ঘিরে গাজীপুরেও ছিল উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম মাঠে স্থানীয় পর্যায়ের কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির গাজীপুরের স্থানীয় আয়োজন বাস্তবায়ন করে গাজীপুর সিটি করপোরেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের বাছাই করে তাদের ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা হবে। খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এর মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার উপযোগী খেলোয়াড় তৈরির প্রত্যাশা করা হচ্ছে।

অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের এ উদ্যোগ নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করবে। তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা অনেক প্রতিভাবান শিশু-কিশোর রয়েছে, যারা যথাযথ সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে নিজেদের প্রতিভা বিকাশ করতে পারে না। এ কর্মসূচির মাধ্যমে তাদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করে। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গাজীপুরসহ সারা দেশ থেকে দক্ষ খেলোয়াড় উঠে আসবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভার সন্ধান দেওয়ার পাশাপাশি খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ

আপডেট সময় ০৫:৪০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬