
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরে কলেজ গেইট একতা যুব সংঘের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ভাওয়াল মির্জাপুর কলেজ মাঠে খেলায় গাজীপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নাজিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভী, উদ্বোধক হিসেবে ছিলেন গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ।
প্রধান অতিথির বক্তব্যে জয়নাল আবেদীন রিজভী, বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, সুস্থ জীবনযাপন, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে খেলাধুলার চর্চা বাড়ানো জরুরি। এলাকার তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করতে নিয়মিত ক্রীড়া আয়োজন প্রয়োজন।
ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
নিজস্ব সংবাদ : 









