ঢাকা ০১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

টঙ্গীতে বর্জ্য ব্যবস্থাপনায় এসটিএস উদ্বোধন, পরিচ্ছন্ন ও সবুজ গাজীপু্র গড়ার প্রত্যয়: প্রশাসক শওকত হোসেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিনঃ গাজীপুর মহানগরকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টঙ্গীর চেরাগআলীতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) উদ্বোধন করেছে গাজীপুর সিটি করপোরেশন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় বিআরটিসি ফ্লাইওভারের নিচে স্টেশনটির উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত এ স্টেশন চালুর ফলে বর্জ্য সংগ্রহ ও পরিবহনে শৃঙ্খলা ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, সচিব ফিরোজ আল মামুন, প্রধান প্রকৌশলী সুদীপ বসাক ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

উদ্বোধনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, বাড়ি বাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য পরিবহনের মাধ্যমে এ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আনা হবে। পরে নির্ধারিত সময়ের মধ্যে সেখান থেকে বর্জ্য ডাম্পিং স্টেশনে পাঠানো হবে। নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও কার্যকর করতেই এ স্টেশন নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, ‘পরিচ্ছন্ন গাজীপুর, সবুজ গাজীপুর’ গড়ার লক্ষ্য নিয়ে সিটি করপোরেশন কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করতে চাই। নগরবাসী যেন দূষণ ও ময়লামুক্ত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রশাসক আরও বলেন, গাজীপুরের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সড়ক, যোগাযোগব্যবস্থাসহ নগরীর বিভিন্ন খাতে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এসব উদ্যোগ সফল করতে নগরবাসীর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি করপোরেশনের নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেও সবাইকে সচেতন হতে হবে।

তিনি উল্লেখ করেন, গাজীপুরের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, চেরাগআলীর এ সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন চালুর মাধ্যমে বর্জ্য সংগ্রহ, অস্থায়ীভাবে সংরক্ষণ ও নির্ধারিত স্থানে পরিবহনের কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে। একই সঙ্গে টঙ্গী এলাকায় যত্রতত্র বর্জ্য ফেলা কমানো এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে স্টেশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

টঙ্গীতে বর্জ্য ব্যবস্থাপনায় এসটিএস উদ্বোধন, পরিচ্ছন্ন ও সবুজ গাজীপু্র গড়ার প্রত্যয়: প্রশাসক শওকত হোসেন

আপডেট সময় ০৫:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬