ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী Logo গাজীপুরে আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার ঘোষণা প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম

গাজীপুর সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু, মাঠে নামছেন তথ্য সংগ্রহকারীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

আক্তার হোসাইন: নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) পিরুজালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে। পর্যায়ক্রমে চারটি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন নির্বাচিত তথ্য সংগ্রহকারীরা।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে গাজীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অবহিতকরণ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আবু তাহের মুসল্লি।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি নির্ধারিত মানদণ্ডে যোগ্য পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করেন। পরীক্ষামূলক পর্যায়ে জুন পর্যন্ত দেশের আটটি বিভাগের ৪৪টি জেলার ৫৫টি উপজেলা ও সিটি করপোরেশনের ৫৭টি ইউনিটে মোট ১ লাখ ১২ হাজার ৯৪টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়। এর মধ্যে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ভিত্তিতে নির্বাচিত ৭১ হাজার ৮৩১ জন যোগ্য উপকারভোগীকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ প্রক্সি মিনস টেস্ট পদ্ধতিতে পরিবারের আর্থসামাজিক অবস্থার ভিত্তিতে পাঁচটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। শ্রেণিগুলো হলো—অতিদরিদ্র, দরিদ্র, ঝুঁকিপূর্ণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত। পিএমটি স্কোর অনুযায়ী ৮৬০ বা তার কম নম্বর পাওয়া নারী পরিবারপ্রধান ভাতা পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। তবে ফ্যামিলি কার্ড প্রদান এবং ভাতা পাওয়ার যোগ্যতা এক নয়। সব নারী পরিবারপ্রধান ফ্যামিলি কার্ড পেলেও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিভুক্ত পরিবারের যোগ্য নারী পরিবারপ্রধানদের ভাতা দেওয়া হবে।

গাজীপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার মাধ্যমে ১৭৯ জন তথ্য সংগ্রহকারী এবং ১৮ জন তত্ত্বাবধায়ক নির্বাচন করা হয়েছে। তাঁদের মোট ছয়টি ব্যাচে প্রশিক্ষণ দেওয়া হবে। এরই মধ্যে গত ১০ ও ১১ অক্টোবর প্রথম ব্যাচে ১৩ জন তথ্য সংগ্রহকারী ও দুজন তত্ত্বাবধায়ককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীরা মঙ্গলবার পিরুজালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে জরিপ শুরু করবেন। বিশেষায়িত ট্যাবলেট ও মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে তাঁরা সরেজমিনে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে। পরে পিএমটি পদ্ধতিতে যাচাই-বাছাই করে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে গাজীপুর সদর উপজেলার চারটি ইউনিয়নের বাসিন্দাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। বিশেষ করে পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ব্যাংকিং হিসাবের নম্বর এবং পরিবারের অন্যান্য সদস্যের জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখতে বলা হয়েছে। জরিপে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্ট ইউনিয়নের বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড

error: Content is protected !!

গাজীপুর সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু, মাঠে নামছেন তথ্য সংগ্রহকারীরা

আপডেট সময় ০৮:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬