ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

প্রশাসক শওকত হোসেনের তৎপরতায় একনেকের সভায় গাজীপুর সিটির ২,৫৮৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার বৃহৎ একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (৭ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় দেশের প্রায় ১২টি প্রকল্পের সঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের এ প্রকল্পটিও অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকল্পটিই সবচেয়ে বড় বলে জানা গেছে। বিপুল অঙ্কের এ প্রকল্প অনুমোদনের ফলে গাজীপুর মহানগরীর অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি একনেকে অনুমোদনের সময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। প্রকল্পটি অনুমোদনের প্রক্রিয়ায় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় ও প্রয়োজনীয় উদ্যোগ নেন।

দায়িত্ব নেওয়ার পর থেকেই নগর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করছেন প্রশাসক শওকত হোসেন সরকার। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসেই তিনি গাজীপুরের জন্য ১৮০ দিনের উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়েছিলেন। পরবর্তীতে নগর অবকাঠামো, সড়ক, ড্রেনেজ ও পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে গাজীপুর মহানগরীর উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পাশাপাশি নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করার পথও আরও সুগম হবে।

গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও অর্থনৈতিক অঞ্চল। দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা, শিল্পায়ন ও নগরায়ণের কারণে মহানগরীতে সড়ক, ড্রেনেজ, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, যোগাযোগসহ বিভিন্ন নাগরিক অবকাঠামোর ওপর ক্রমেই চাপ বাড়ছে। এমন বাস্তবতায় হাজার হাজার কোটি টাকার এই বৃহৎ প্রকল্প অনুমোদনকে গাজীপুরের নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে গাজীপুর মহানগরের নাগরিক সেবার মান বাড়ার পাশাপাশি নগর ব্যবস্থাপনায় গতি আসবে। একই সঙ্গে পরিকল্পিত নগরায়ণ ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার সুযোগ তৈরি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

প্রশাসক শওকত হোসেনের তৎপরতায় একনেকের সভায় গাজীপুর সিটির ২,৫৮৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০২:০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬