ঢাকা ০১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

জেলা প্রশাসকের উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে গাজীপুরে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির গাজীপুর ইউনিট। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে যুব রেড ক্রিসেন্টের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া অভিযানের উদ্বোধন করেন। এ সময় গাজীপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রথম দিনে প্রায় ২০ জন যুব স্বেচ্ছাসেবক পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর করলে হবে না। মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, অফিস-আদালত ও আশপাশের কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নিয়মিত নজর রাখতে হবে।

তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়বে। পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়, এটিকে নিয়মিত সামাজিক অভ্যাসে পরিণত করতে হবে। রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকদের এ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

রেড ক্রিসেন্ট গাজীপুর ইউনিটের সেক্রেটারি এ এম আশরাফ হোসেন টুলু বলেন, দুর্যোগ ও জনস্বাস্থ্যঝুঁকিতে মানুষের পাশে দাঁড়ানো রেড ক্রিসেন্টের অন্যতম দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধেও যুব স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রয়েছে। পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল চিহ্নিতকরণ ও জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে তারা স্বাস্থ্যকর পরিবেশের বার্তা পৌঁছে দিচ্ছেন।

ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, সিটি করপোরেশন, রেড ক্রিসেন্টসহ সব শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় পরিচ্ছন্নতা অভিযানের প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে সহযোগিতা করায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারকে ধন্যবাদ জানান তিনি।

অভিযান চলাকালে জেলা প্রশাসক এক অসহায় পঙ্গু নারীর খোঁজখবর নেন। তার জীবিকা নির্বাহের বিষয়টি জানতে পেরে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি ছোট ব্যবসার মাধ্যমে তাকে স্বাবলম্বী হওয়ার উদ্যোগে সহযোগিতা করা হয়। ব্যবসার অগ্রগতি ও নিয়মিত আয় হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন জেলা প্রশাসক।

পরে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে পর্যায়ক্রমে গাজীপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

জেলা প্রশাসকের উপস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে গাজীপুরে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০২:০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬