ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার তাহমিনা মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার স্বামী মো. কবির হোসেন (৪৫) একজন আন্তঃজেলা মাদক কারবারি। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন পালিয়ে যায়।

শ্রীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মাদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে শ্রীপুরের বরমী বাজার এলাকায় অবস্থানকালে বিপুল পরিমাণ মাদক মজুদের গোপন সংবাদ পায় পুলিশ। পরে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে শ্রীপুর থানার বরমী মধ্যপাড়া এলাকার কাজল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে ওই বাড়ির ভাড়াটিয়া মো. কবির হোসেনের বসতঘর থেকে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন আকারের প্যাকেটে রাখা মোট ৮৮ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৪০ হাজার টাকা। প্রতি কেজি গাঁজার মূল্য ১৭ হাজার ৫০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

পুলিশের ভাষ্য, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির হোসেন কৌশলে পালিয়ে যায়। পুলিশের দাবি, তিনি আন্তঃজেলা মাদক কারবারের সঙ্গে জড়িত এবং তার স্ত্রীসহ অন্য মাদক বিক্রেতাদের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বড় চালান এনে স্থানীয় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

শ্রীপুর থানা পুলিশ জানিয়েছে, পলাতক কবির হোসেনসহ মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত নেটওয়ার্কের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার তাহমিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

আপডেট সময় ০৩:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬