ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শোভাযাত্রা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

মুষলধারে বৃষ্টি আর বৈরী আবহাওয়াও থামাতে পারেনি বিএনপির নেতাকর্মীদের। বৃষ্টিতে ভিজেই গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও পথসভা করেছেন গাজীপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরীর জয়দেবপুর শিববাড়ি সড়কের ওয়্যারলেস গেট এলাকা থেকে এ শোভাযাত্রা বের হয়। পরে শিববাড়ি মোড়ের বিআরটি প্রকল্পের বাসস্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগেই ওয়্যারলেস গেট এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তবে টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শোভাযাত্রা শুরু করা সম্ভব হয়নি। কয়েক ঘণ্টা অপেক্ষার পরও বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত বৃষ্টির মধ্যেই কর্মসূচি শুরু করেন তাঁরা।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এবং সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিভিন্ন স্লোগান ও দলীয় পতাকা নিয়ে তাঁরা শিববাড়ি মোড়ের দিকে এগিয়ে যান।

পথসভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁদের রাজনৈতিক অবদান স্মরণ করে আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সভায় নেতারা বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দলটি এগিয়ে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে গাজীপুর মহানগর বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি বলেন, “তারেক রহমান সবার আগে বাংলাদেশ—এই প্রত্যয় নিয়ে দেশ পরিচালনা করছেন। তাঁর নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।”

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি শেখ হাসিনার নেতৃত্বাধীন সাবেক সরকারের কঠোর সমালোচনা করেন। রনি বলেন, ক্ষমতা ধরে রাখতে ওই সরকার বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তবে দেশের রাজনীতিতে আর কোনো স্বৈরাচারের প্রত্যাবর্তন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার বলেন, “দেশ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

দলীয় নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং দলের নেতাকর্মীদের সাংগঠনিক ঐক্য ও আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার বার্তা দিয়েছে।

প্রবল বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও পথসভা শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

বৃষ্টি উপেক্ষা করে গাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও শোভাযাত্রা

আপডেট সময় ০৬:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬