ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু Logo ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা, ভাওয়ালগড়ে  নতুন কুঁড়ি স্পোর্টস বাছাই পর্ব উদ্বোধন করেন জয়নাল আবেদীন রিজভী

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকারের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানান।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়ররা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, নাগরিকসেবা আরও গতিশীল করা এবং সিটি করপোরেশনগুলোর চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় হয়।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার নবনিযুক্ত মন্ত্রীর সফলতা কামনা করেন। একই সঙ্গে নগরবাসীর সেবার মানোন্নয়ন ও গাজীপুরের উন্নয়ন কার্যক্রমে মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির

error: Content is protected !!

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকারের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় ০৪:৩৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬