ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরীর তিনটি পৃথকস্থানে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ মাদকবিরোধী সুধী সমাবেশ। ‘মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২০ জুলাই) গাজীপুর মহানগরীর বাসন, চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ীতে পৃথক মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাসন এলাকার ঈদগাহ মাঠে স্থানীয় সুধীজনের উদ্যোগে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন মেট্রো থানার সহযোগিতায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সম্মানিত অতিথি ছিলেন জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

সমাবেশে জিএমপি কমিশনার রাজনৈতিক নেতাদের উদ্দেশে কঠোর বার্তা দেন। তিনি বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে।

অপরাধ দমনে জনসম্পৃক্ততার ওপর গুরুত্ব দিয়ে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, কার্যকর তথ্যের ভিত্তিতে মাদক কারবারি বা চাঁদাবাজকে গ্রেপ্তারে সহায়তা করলে তথ্যদাতাকে এক লাখ টাকা এবং ছিনতাইকারীকে ধরতে সহায়তা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় নেই উল্লেখ করে তিনি বলেন, নিরাপদ সমাজ গড়তে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি এমপি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা বাহিনীকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে মো. মজিবুর রহমান এমপি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপস নেই। অপরাধীদের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে সোচ্চার হতে হবে। জনপ্রতিনিধিদেরও এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সঞ্চালনায় সমাবেশে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

এদিকে, একই দিনে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ীতেও অনুরূপ মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিস্তারের সঙ্গে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং, পারিবারিক সহিংসতা ও নানা সামাজিক অপরাধের সম্পর্ক রয়েছে। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, অপরাধ দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণও জরুরি।

সমাবেশ শেষে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ গাজীপুর গড়ে তোলার সম্মিলিত অঙ্গীকার করেন উপস্থিত সবাই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬