ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচের উদ্বোধন

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ২য় ম্যাচ। ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২১ জুন) বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে টুর্নামেন্টের ২য় ম্যাচ শুভ উদ্বোধন করা হয়।

গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে।

বিশেষ অতিথি নজরুল ইসলাম বলেন, মাঠভিত্তিক খেলাধুলার প্রসার ঘটলে সমাজে শৃঙ্খলা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। যুবসমাজকে সুস্থ বিনোদন ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এমন টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

টুর্নামেন্টের ২য় ম্যাচে মুখোমুখি হয় কালিয়াকৈর ফুটবল একাদশ, গাজীপুর বনাম ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ময়মনসিংহ। খেলাটি ঘিরে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলার শুরু থেকেই উভয় দলের সমর্থকদের উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

আয়োজকরা জানান, জেলার ক্রীড়াঙ্গনের বিকাশ এবং তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচের উদ্বোধন

আপডেট সময় ০৩:৪১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬