ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানমের যোগদান, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের প্রত্যয়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মিজ্ তানজিলা খানম (যুগ্ম সচিব)। যোগদানের প্রথম দিনেই তিনি নাগরিক সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নগর ভবনে পৌঁছালে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন। পরে তিনি বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, বিভাগীয় প্রধান এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম বলেন, “আমি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করে আজ যোগদান করেছি। বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে কাজ করছে। সেই লক্ষ্য বাস্তবায়নে আইনবহির্ভূত ও নীতিবহির্ভূত যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমরা জনগণের সেবক। জনগণকে সেবা দেওয়াই আমাদের মূল দায়িত্ব। তাই নাগরিকরা যেন সঠিক ও মানসম্মত সেবা পান, সে বিষয়ে সবাইকে আন্তরিক হতে হবে। জন্মনিবন্ধন, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন প্রয়োজনে মানুষ সিটি কর্পোরেশনে আসেন। কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন এবং নির্ধারিত সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

নবনিযুক্ত সিইও আরও বলেন, “আমাদের চেষ্টা থাকবে যেন কোনো মানুষ সেবা না পেয়ে সিটি কর্পোরেশন থেকে ফিরে না যায়। নাগরিকদের সমস্যা ও প্রত্যাশাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় নগর ভবনের বিভিন্ন বিভাগ ও সেবার মানোন্নয়ন, রাজস্ব আদায়, নাগরিক ভোগান্তি নিরসন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মিজ্ তানজিলা খানমকে পদায়ন করে গত ১ জুন প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব হিসেবে কর্মরত মিজ্ তানজিলা খানমকে প্রেষণে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা ওই আদেশে জনস্বার্থে পদায়নটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানমের যোগদান, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের প্রত্যয়

আপডেট সময় ০৪:১৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬