ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

ঈদে তাজউদ্দীন হাসপাতালে রোগীদের পাশে উপ-পরিচালক, নিরবচ্ছিন্ন সেবা ও বিশেষ খাবার বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে বিশেষ ও উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে নিজ হাতে রোগীদের মধ্যে খাবার বিতরণ করেন।

এ সময় তিনি ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি ও বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে চান। পাশাপাশি দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে ঈদের ছুটির মধ্যেও সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সেবা প্রদানের নির্দেশনা দেন।

উপ-পরিচালক আব্দুস সালাম বলেন, ঈদের আনন্দ যেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরাও অনুভব করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোগীদের উন্নত চিকিৎসাসেবা ও মানবিক পরিবেশ নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সবসময় কাজ করে যাচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, ঈদের ছুটিতেও জরুরি ও নিয়মিত চিকিৎসাসেবা অব্যাহত রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।

রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ঈদের দিনে এমন আন্তরিকতা ও যত্ন তাদের মানসিকভাবে অনেকটা স্বস্তি দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

ঈদে তাজউদ্দীন হাসপাতালে রোগীদের পাশে উপ-পরিচালক, নিরবচ্ছিন্ন সেবা ও বিশেষ খাবার বিতরণ

আপডেট সময় ০১:৫৮:২৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬