ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর সদর থানার অভিযানে ঈদের রাতে দুইটি বিদেশি পিস্তলসহ আটক ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ঈদের রাতে মহানগরীর ভাওরাইদ এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গাজীপুর মহানগর পুলিশের সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভাওরাইদ চৌরাস্তা সংলগ্ন পোড়াবাড়ী র‍্যাব ক্যাম্পমুখী সড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুইটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে দুইটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি ও একটি ফায়ারকৃত গুলির খোসা। এছাড়া ঘটনাস্থল থেকে দুইটি প্রাইভেটকার ও একটি আইফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাহাবুব হাসান বাদশা নামে এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

সদর থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর সদর থানার অভিযানে ঈদের রাতে দুইটি বিদেশি পিস্তলসহ আটক ১

আপডেট সময় ০২:০৬:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬