ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

ঈদের আনন্দ ভাগাভাগি করতে কনজারভেন্সি শ্রমিকদের জন্য মাংস বিতরণ উদ্যোগ, গরু-খাসি পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের কনজারভেন্সি বিভাগের দরিদ্র ও অসহায় শ্রমিকদের মাঝে মাংস বিতরণের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। এ কর্মসূচির আওতায় বিতরণের জন্য ক্রয় করা গরু ও খাসি পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার।

বুধবার নগরীর অ্যাসফল্ট প্লান্টে আয়োজিত পরিদর্শনকালে তিনি পশুগুলোর সার্বিক অবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে এম হারুন অর রশিদ, সহকারী প্রকৌশলী মোঃ রাসেল শাহরিয়ার এবং সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, ঈদের আনন্দ সমাজের সুবিধাবঞ্চিত শ্রমজীবী মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত কনজারভেন্সি শ্রমিকদের পাশে দাঁড়াতে প্রশাসনের পক্ষ থেকে মানবিক এই আয়োজন করা হয়েছে।

পরিদর্শনকালে প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে কনজারভেন্সি শ্রমিকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদের আনন্দে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশন সবসময় মানবিক ও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শ্রমিকদের জন্য সুষ্ঠু ও স্বচ্ছভাবে মাংস বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

ঈদের আনন্দ ভাগাভাগি করতে কনজারভেন্সি শ্রমিকদের জন্য মাংস বিতরণ উদ্যোগ, গরু-খাসি পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক

আপডেট সময় ১০:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬