ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষে আহত ১৭

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)-এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো ক্যাম্পাস। আন্দোলনরত শিক্ষার্থী, উপাচার্য সমর্থক এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সদর থানার ওসি আমিনুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য এবং অন্তত ১২ জন শিক্ষার্থী রয়েছেন।

রোববার (১৭ মে) সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর গড়াতেই পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া যায়। পুরো এলাকায় আতঙ্ক, উৎকণ্ঠা ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই নতুন ভিসি নিয়োগকে ঘিরে ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছিল। সম্প্রতি ডাঃ মো. ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। তবে নিয়োগ ঘোষণার পর থেকেই একদল শিক্ষার্থী এর বিরোধিতা শুরু করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার প্রশাসনিক ও একাডেমিক বাস্তবতা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভিন্ন। তাই বাইরের কাউকে নয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিজ্ঞ শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া উচিত।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকালে শিক্ষার্থীরা শহীদ মিনার এলাকায় ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করতে জড়ো হন। এ সময় উপাচার্য সমর্থক ও বহিরাগতদের একটি দল আন্দোলনকারীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করলে শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ডুয়েটে ভিসি নিয়োগ ঘিরে রণক্ষেত্র, দফায় দফায় সংঘর্ষে আহত ১৭

আপডেট সময় ১১:২০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬