ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

সিলেট থেকে গাজীপুরে সরাসরি সম্প্রচার: ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনে উৎসবমুখর শহীদ বরকত স্টেডিয়াম

দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা আর প্রতিভা বিকাশের অঙ্গীকার নিয়ে জমকালো আয়োজনে শুরু হলো ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’। শনিবার (২ মে) সিলেট জেলা স্টেডিয়াম থেকে আনুষ্ঠানিকভাবে এই বৃহৎ ক্রীড়া আয়োজনের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের সেই ঐতিহাসিক মুহূর্ত সরাসরি সম্প্রচার করা হয় শহীদ বরকত স্টেডিয়াম-এ, যেখানে গাজীপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস-এর আয়োজনে হাজারো ক্রীড়াপ্রেমী, তরুণ-তরুণী, প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। পুরো স্টেডিয়ামজুড়ে ছিল করতালি, উচ্ছ্বাস আর নতুন স্বপ্নের প্রতিধ্বনি।

অনুষ্ঠানে গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহামদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর- ৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, গাজীপুর- ৩ সংসদ সদস্য এস.এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর- ২ সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর- ১ সংসদ সদস্য মুজিবুর রহমান, গাজীপুর- ৪ সংসদ সদস্য সালাউদ্দিন আইউবী, গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট গাজীপুর জেলা শাখার সহ-সভাপতি কাজী সাইয়েদুল আলম বাবুল, জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এল এ) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শাহরিয়ার নজিরসহ জেলার প্রশাসনিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “তারুণ্যের শক্তিকে সঠিক পথে এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচি দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের সঠিক প্রশিক্ষণ ও সুযোগ প্রদানের মাধ্যমে জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্ম গড়ে তুলবে। এ উদ্যোগ তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ-সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মকে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সিলেট থেকে গাজীপুর—একই সুতোয় বাঁধা এই আয়োজন যেন দেশের ক্রীড়া জাগরণের নতুন বার্তা হয়ে পৌঁছে গেল সর্বত্র। গাজীপুর-এর ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ থেকে উঠে আসবে আগামীর জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

সিলেট থেকে গাজীপুরে সরাসরি সম্প্রচার: ‘নতুন কুড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনে উৎসবমুখর শহীদ বরকত স্টেডিয়াম

আপডেট সময় ০২:৪১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬