ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম Logo ধানমন্ডির বিলাসবহুল ‘বায়তুল হুদা টাওয়ার’ দখল নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ Logo গাজীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রাপথে মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের নেতৃত্বে জনতার উষ্ণ অভ্যর্থনা Logo কালিয়াকৈর ফুলবাড়িয়ায় বিএনপির উদ্যোগে বর্ষবরণ ও মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo বর্ণাঢ্য শোভাযাত্রায় গাজীপুরে পহেলা বৈশাখ উদযাপন Logo আনন্দ-উচ্ছ্বাসে, ঐতিহ্যের ছোঁয়ায় গাজীপুর জেলা পরিষদের বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন Logo গাজীপুরে পেশকার জোবায়েরের ঘুষ বাণিজ্য, মামলায় দুই পক্ষ থেকেই অর্থ নেওয়া, বিচার প্রক্রিয়া প্রভাবিতের চেষ্টা Logo গাজীপুরে চৈত্র সংক্রান্তি ও বৈশাখী মেলা ১৪৩৩-এর উদ্বোধন Logo গাজীপুরে কৃষিজমির মাটি কাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা Logo গাজীপুরে বিশিষ্ট ব্যবসায়ী ফাকরুল ইসলামকে ঘিরে অপপ্রচার: তীব্র প্রতিবাদ ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের টাঙ্গাইল সফরকে কেন্দ্র করে আব্দুল্লাহপুর হতে গাজীপুরে বিআরটি প্রকল্প এলাকার জমে থাকা যত্রতত্র ময়লা-আবর্জনা পরিষ্কার, সড়ক সৌন্দর্যবর্ধন, ফুলের গাছ রোপণ এবং পরিবেশ মনোরম করতে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালনা করেছে গাজীপুর সিটি করপোরেশন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক।

জানা যায়, আব্দুল্লাহপুর থেকে শুরু করে কাশিমপুর, কোনাবাড়ী হয়ে টাঙ্গাইল সীমান্ত পর্যন্ত সড়কের দুই পাশে পরিচ্ছন্নতা অভিযান, আগাছা অপসারণ, ময়লা-আবর্জনা সরানো, মিডিয়ান ও সড়কদ্বীপে ফুলের গাছ লাগানোসহ সৌন্দর্যবর্ধনের নানা কাজ দিনরাত চালানো হয়।

অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা নিরলস পরিশ্রম করে অল্প সময়ের মধ্যেই পুরো এলাকার চিত্র বদলে দেন। এতে দীর্ঘদিনের অপরিচ্ছন্ন ও অগোছালো সড়কপথ নতুন রূপে সাজানো হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে শুধু আনুষ্ঠানিকতা নয়, নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন পর সড়কটির এমন পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রূপ দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা এ ধরনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম

প্রশাসক শওকত হোসেনের নির্দেশনায় প্রকৌশলী সুদীপ বসাকের তত্ত্বাবধানে সড়কজুড়ে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম

আপডেট সময় ০৬:৪৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬