ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

দুদকের মামলায় গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী ইব্রাহিম খলিল কারাগারে, জামিন বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

দুর্নীতির গুরুতর অভিযোগে অভিযুক্ত গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন বাতিল করে তাৎক্ষণিকভাবে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গাজীপুর আদালতের পিপি মো. মোস্তফা কামাল হোসেন জানান, দুদকের মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ায় আদালত তার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

দুদকের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ অনুযায়ী, ইব্রাহিম খলিল তার বৈধ আয়ের বাইরে প্রায় ১ কোটি ৪৬ লাখ টাকার বেশি সম্পদ অর্জন করেছেন, যা তার ঘোষিত আয়ের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। শুধু তাই নয়, তার বিভিন্ন ব্যাংক হিসাবে ৮ কোটি ৭১ লাখ টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে, যা দুর্নীতির গভীরতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

একই মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমকেও আসামি করা হয়েছে। অভিযোগ রয়েছে, দুজনেই দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদ গড়ে তুলেছেন।

এর আগে, গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করে এবং চাকরি থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দায়ের করা এই মামলার চার্জশিট ইতোমধ্যে আদালতে দাখিল করা হয়েছে।

আইন সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের বড় অঙ্কের অনিয়ম ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে পারেন অভিযুক্তরা।

মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

দুদকের মামলায় গাজীপুর সিটি করপোরেশনের প্রকৌশলী ইব্রাহিম খলিল কারাগারে, জামিন বাতিল

আপডেট সময় ০৬:২৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬