ঢাকা ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

গাজীপুরে উন্নয়ন কাজ তদারকিতে প্রশাসক শওকত হোসেন সরকার: রাস্তা, ব্রিজ, ঈদগাহসহ একাধিক প্রকল্পে আশ্বাস

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ১১:০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। শনিবার (২৮ মার্চ) দিনব্যাপী এ পরিদর্শনে তিনি সড়ক প্রশস্তকরণ, ব্রিজ সংস্কার, নতুন রাস্তা নির্মাণ এবং জনদাবির বিভিন্ন প্রকল্প সরেজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনের শুরুতে প্রশাসক পোড়াবাড়ী-মাস্টারবাড়ি থেকে কাউলতিয়া বাজার হয়ে সাকাশ্বর ব্রিজ সংযোগ সড়কের খইলশাবর্তা গ্রাম পর্যন্ত ৫.৬ কিলোমিটার দীর্ঘ সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয়রা সাকাশ্বর ব্রিজের সাথে সংযোগের শেষাংশে প্রায় অর্ধ কিলোমিটার জলাভূমির কারণে রাস্তা না থাকার বিষয়টি তুলে ধরেন। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসক সংশ্লিষ্ট ভূমি মালিকদের নগর ভবনে আলোচনার জন্য আহ্বান জানান এবং দ্রুত প্রকল্প গ্রহণের আশ্বাস দেন।

এরপর তিনি ২০ নম্বর ওয়ার্ডের মজলিশপুর এলাকায় একটি সরু ব্রিজ পরিদর্শন করেন। সময়ের চাহিদা বিবেচনায় ব্রিজটি প্রশস্ত ও সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন তিনি।

পরবর্তীতে জয়দেবপুর শ্মশান ব্রিজ সংলগ্ন চিলাই খালের তীরবর্তী ২০ ফুট প্রশস্ত রাস্তা ও ৪ ফুট ফুটপাত নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রশাসক। এ সময় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের সাথে কথা বলে তিনি জানান, সরকারি বিধানে ক্ষতিপূরণের সুযোগ না থাকলেও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যথাসাধ্য সহায়তা প্রদান করা হবে। এজন্য তিনি ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় কাগজপত্রসহ নগর ভবনে যোগাযোগের আহ্বান জানান।

এছাড়া ২৯ নম্বর ওয়ার্ডের কলের বাজার-ধীরাশ্রম সংযোগ সড়ক এবং ছোট দেওড়া পূর্বপাড়া জামে মসজিদ থেকে ভোড়া আফসারের দোকান হয়ে বিল্লালের বাড়ি পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজ পরিদর্শন করেন। এ সময় স্থানীয়দের অভিযোগ শুনে আলোচনা মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। সড়কের বিভিন্ন স্থানে থাকা কবর সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়ে তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিকল্প কবরস্থান তৈরির প্রতিশ্রুতি দেন।

পরিদর্শনের শেষ পর্যায়ে কানাইয়া এলাকায় স্থানীয়দের ঈদগাহ নির্মাণের দাবির প্রেক্ষিতে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি পরিত্যক্ত পুকুর ভরাট করে ঈদগাহ নির্মাণের ঘোষণা দেন প্রশাসক।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

গাজীপুরে উন্নয়ন কাজ তদারকিতে প্রশাসক শওকত হোসেন সরকার: রাস্তা, ব্রিজ, ঈদগাহসহ একাধিক প্রকল্পে আশ্বাস

আপডেট সময় ১১:০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬