ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে নাসিমা আক্তার শিমুকে দেখতে চান গাজীপুরের তৃণমূল নেতাকর্মীরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

গাজীপুরের রাজনৈতিক অঙ্গনে ত্যাগী ও সংগ্রামী নারী নেতৃত্বের প্রতীক হিসেবে উঠে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নাসিমা আক্তার শিমু। দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় এই নেত্রীকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চান গাজীপুরের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময়কার আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন নাসিমা আক্তার শিমু। হুমকি-ধমকি, হামলা-মামলা ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে তিনি তৃণমূল নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। ২৪-এর গণআন্দোলনের সময়ও মাঠ পর্যায়ে সংগঠনকে সক্রিয় ও সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে দাবি করেন স্থানীয় নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা এই নেত্রী ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত। বিশ্ববিদ্যালয় জীবনে ক্যাম্পাস রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করেন। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়েও বিভিন্ন মামলার মুখোমুখি হলেও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য, খালেদা জিয়ার কারামুক্তি আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। একই সঙ্গে আর্থিক ও নৈতিক সহায়তার মাধ্যমে অসহায় তৃণমূল কর্মীদের পাশে থেকেছেন। নারী সমাজকে সংগঠিত করা এবং তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন বলেও জানান তারা।

গাজীপুরের তৃণমূল বিএনপি নেতারা মনে করেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে দল যখন নতুনভাবে সংগঠিত হচ্ছে, তখন ত্যাগী নারী নেত্রীদের মূল্যায়ন জরুরি। সে বিবেচনায় নাসিমা আক্তার শিমুকে গাজীপুর থেকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি জোরালো হচ্ছে।

স্থানীয় নেতাদের প্রত্যাশা, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে তিনি গাজীপুরের অবহেলিত নারী সমাজকে সংগঠিত ও ক্ষমতায়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

সংরক্ষিত নারী আসনে নাসিমা আক্তার শিমুকে দেখতে চান গাজীপুরের তৃণমূল নেতাকর্মীরা

আপডেট সময় ১১:১৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬