ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর সিটিকে টেকসই নগর গড়ার প্রত্যয়, এমপি রনি ও জিসিসি প্রশাসকের যৌথ উদ্যোগে সমন্বিত উন্নয়নের অঙ্গীকার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগরের টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। একইসঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনরে নবনিযুক্ত প্রশাসক মো: শওকত হোসেন সরকার মহানগরের সার্বিক উন্নয়নে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সিটি কর্পোরেশন কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তারা মহানগরের নাগরিক সেবার মানোন্নয়ন, দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট নিরসন এবং চলমান উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে একযোগে কাজ করার প্রত্যয় জানান। নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানাতে কার্যালয়ে যান সংসদ সদস্য রনি।

সাক্ষাৎকালে এমপি রনি বলেন, গাজীপুর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানকার উন্নয়ন স্থানীয় জনগণের জীবনমানের সঙ্গে যেমন জড়িত, তেমনি জাতীয় অর্থনীতির সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। তিনি উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রশাসনের ঘোষিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সংসদ সদস্য হিসেবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা টেকসই হতে পারে না। তিনি তার ঘোষিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে জানান, যানজট নিরসন, জলাবদ্ধতা কমানো, খাল পুনঃখনন, সড়ক ও সেতু নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নাগরিক সম্পৃক্ততা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি।

বৈঠকে মহানগরের চলমান সমস্যা—যানজট, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, অবকাঠামোগত ঘাটতি ও সামাজিক শৃঙ্খলা রক্ষা—নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয়েই মত দেন, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে গাজীপুর মহানগরীতে দৃশ্যমান পরিবর্তন আনা সম্ভব।

নগর বিশ্লেষকদের মতে, সংসদ সদস্য ও সিটি প্রশাসকের এ সমন্বিত অবস্থান উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক হবে। বাস্তবভিত্তিক পরিকল্পনা ও কার্যকর তদারকি নিশ্চিত করা গেলে গাজীপুরকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য মহানগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

সৌজন্য সাক্ষাৎ শেষে উভয়েই গাজীপুরবাসীর সহযোগিতা কামনা করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুর সিটিকে টেকসই নগর গড়ার প্রত্যয়, এমপি রনি ও জিসিসি প্রশাসকের যৌথ উদ্যোগে সমন্বিত উন্নয়নের অঙ্গীকার

আপডেট সময় ১০:৩০:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬