ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন

মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেলে চকচকে, জয়দেবপুরে ভ্রাম্যমাণ আদালতের ৬ দোকানকে জরিমানা

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ ও পুরনো খেজুরে সরিষার তেল মেখে নতুন ও তাজা বলে বিক্রির অভিযোগে গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬টি দোকানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে জয়দেবপুরের কালিমন্দির এলাকার খেজুরের দোকান ও কলাপট্টি ফলের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী পুরনো ও মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেল মেখে তা চকচকে করে ক্রেতাদের কাছে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যবসায়ী তড়িঘড়ি করে পণ্য সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ৬টি দোকানকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন, প্রভাকর রায়, আহমেদ আলী আদনান ও মোঃ আরিফ হোসাইন। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রদ্ধা, সংবর্ধনা ও নানা আয়োজনে গাজীপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

error: Content is protected !!

মেয়াদোত্তীর্ণ খেজুরে সরিষার তেলে চকচকে, জয়দেবপুরে ভ্রাম্যমাণ আদালতের ৬ দোকানকে জরিমানা

আপডেট সময় ০৬:৫৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬