ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে রাজনৈতিক মঞ্চে সবুজের আহ্বান, ফুলের তোড়া নয়, চারায় সংবর্ধিত এমপি রনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

প্রচলিত রাজনৈতিক সংবর্ধনার চেনা চিত্র ভেঙে টঙ্গীতে দেখা গেল ভিন্ন এক আয়োজন। ফুলের তোড়া কিংবা দামী উপহারের পরিবর্তে গাছের চারা হাতে তুলে দিয়ে গাজীপুর–২ (সদর–টঙ্গী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনিকে সংবর্ধনা জানালেন দলীয় নেতাকর্মীরা। পরিবেশ রক্ষার বার্তা দিতেই এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর মধুমিতা কাজী মার্কেটের কনভেনশন সেন্টারে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ ও ফুলের গাছের চারা উপহার হিসেবে সাংসদের হাতে তুলে দেওয়া হয়।

গাজীপুর–২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তাই ফুলের পরিবর্তে চারা গাছ উপহার দিলে তা পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক হবে।” তিনি আরও বলেন, শিল্পায়নের অগ্রযাত্রার পাশাপাশি কৃষিজমি, বৃক্ষরাজি ও প্রকৃতি সংরক্ষণে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাজী সালাউদ্দিন ও ভিপি আসদুজ্জামান। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি পরিবেশবান্ধব এ উদ্যোগের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং উপহার পাওয়া চারাগাছ দ্রুত রোপণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন।
রাজনৈতিক অঙ্গনে এমন পরিবেশ সচেতন সংবর্ধনা স্থানীয়ভাবে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে রাজনৈতিক মঞ্চে সবুজের আহ্বান, ফুলের তোড়া নয়, চারায় সংবর্ধিত এমপি রনি

আপডেট সময় ০৬:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬