
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধানমন্ত্রীসহ নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরে জারি হওয়া এ প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস-১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী দায়িত্ব বণ্টনের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা কাজ শুরু করল।
গেজেট অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব নিজের কাছে রেখেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, আমীর খসরু মাহমুদ চৌধুরী — অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, সালাহউদ্দিন আহমদ — স্বরাষ্ট্র মন্ত্রী, ইকবাল হাসান মাহমুদ — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী, হাফিজ উদ্দিন আহমেদ — মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী, ড. খলিলুর রহমান — পররাষ্ট্র মন্ত্রী, আব্দুল আউয়াল মিন্টু — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ — ধর্ম বিষয়ক মন্ত্রী, মিজানুর রহমান মিনু — ভূমি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী — সংস্কৃতি বিষয়ক মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির — শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী, আরিফুল হক চৌধুরী — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, জহির উদ্দিন স্বপন — তথ্য ও সম্প্রচার মন্ত্রী, মোহাম্মদ আমিন উর রশীদ — খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী, আফরোজা খানম (রিতা) — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী, মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি — পানি সম্পদ মন্ত্রী, আসাদুল হাবিব দুলু — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, মো. আসাদুজ্জামান — আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, জাকারিয়া তাহের — গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, দীপেন দেওয়ান — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী, আ ন ম এহছানুল হক মিলন — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, সরদার মো. সাখাওয়াত হোসেন — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ফকির মাহবুব আনাম — ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী, শেখ রবিউল আলম — সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী
প্রতিমন্ত্রীদের দায়িত্বে এম রশিদুজ্জামান মিল্লাত — বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী, অনিন্দ্য ইসলাম অমিত — বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী, মো. শরীফুল আলম — বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী, শামা ওবায়েদ ইসলাম — পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সুলতান সালাউদ্দিন টুকু — কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য প্রতিমন্ত্রী, ব্যারিস্টার কায়সার কামাল — ভূমি প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ — পানি সম্পদ প্রতিমন্ত্রী, মো. আমিনুল হক — যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন — পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী, হাবিবুর রশিদ — সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী, মো. রাজিব আহসান — রেলপথ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী, মো. আব্দুল বারী — জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মীর শাহে আলম — স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি — অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, ইশরাক হোসেন — মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, ফারজানা শারমীন — মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, শেখ ফরিদুল ইসলাম — পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী, মো. নুরুল হক — শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, ইয়াসের খান চৌধুরী — তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী, এম ইকবাল হোসেইন — দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী, এম এ মুহিত — স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী, আহম্মদ সোহেল মঞ্জুর — গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, ববি হাজ্জাজ — শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম — সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী।
বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (তেজগাঁও) থেকে গেজেটটি মুদ্রণ ও প্রকাশ করা হয়েছে। সরকারের প্রশাসনিক কর্মকাণ্ডে গতি আনতে দ্রুত দপ্তর বণ্টনের এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন মন্ত্রিসভার কার্যক্রমের দিকে এখন সবার নজর।
নিজস্ব সংবাদ : 
















