ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর–২ এ জয়ের পর দায়িত্বশীলতার নজির, নিজের ব্যানার অপসারণে নবনির্বাচিত এমপি রনি

  • মোঃ রাকিব হোসেন
  • আপডেট সময় ০১:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

নির্বাচিত হওয়ার পরই ভিন্নধর্মী বার্তা দিলেন গাজীপুর–২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমআর নামাজ আদায়ের পর জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় নিজ হাতে কয়েকটি ব্যানার ও ফেস্টুন অপসারণ করে পুরো এলাকায় ব্যানার-ফেস্টুন অপসারণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

স্থানীয়রা জানান, নির্বাচনের পর বিভিন্ন স্থানে টানানো ব্যানার ও ফেস্টুন অপসারণে তিনি সরাসরি মাঠে নামেন। প্রথমেই মসজিদসংলগ্ন এলাকায় টানানো কয়েকটি ব্যানার খুলে ফেলে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। তার এই উদ্যোগে দলীয় নেতাকর্মীরাও ব্যানার অপসারণে অংশ নেন।

এর আগে জুমআর নামাজ আদায়ের সময়ও দেখা যায় তার সরল উপস্থিতি। তিনি গাজীপুর কেন্দ্রীয় মসজিদের বারান্দায় সাধারণ মুসল্লিদের সঙ্গে বসে নামাজ আদায় করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চাইলে সামনের কাতারে বিশেষ ব্যবস্থা করে বসতে পারতেন কিন্তু তিনি তা করেননি। এমনকি নামাজের মাঝখানে মিম্বারে উঠে বক্তব্য দেওয়ার সুযোগ থাকলেও সেটিও গ্রহণ করেননি।

স্থানীয়দের ভাষ্য, “সংসদ সদস্য নির্বাচিত হওয়ার প্রথম দিনেই এমন আচরণ সত্যিই ব্যতিক্রমী ও প্রশংসনীয়।” অনেকেই এটিকে পরিচ্ছন্ন শহর ও নম্র রাজনৈতিক সংস্কৃতির বার্তা হিসেবে দেখছেন।

নবনির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। সচেতন মহল বলছে, নির্বাচনের পর অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন অপসারণে রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগ শহরের সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুর–২ এ জয়ের পর দায়িত্বশীলতার নজির, নিজের ব্যানার অপসারণে নবনির্বাচিত এমপি রনি

আপডেট সময় ০১:৪৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬