ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে হারানো ক্রীড়া ঐতিহ্য ফেরাতে তামিমকে সঙ্গে নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রনির মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩২ বার পড়া হয়েছে

গাজীপুরের ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ ক্রীড়া উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা নির্ধারণে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সঙ্গে নিয়ে বিশেষ মতবিনিময় সভা করেছেন গাজীপুর–২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর পিটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ফিউচার অব স্পোর্টস ইন গাজীপুর উইথ তামিম অ্যান্ড রনি’ শীর্ষক এই আয়োজনে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী, বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সংগঠক এবং শত শত তরুণ খেলোয়াড় অংশ নেন। পুরো মিলনায়তন জুড়ে ছিল ক্রীড়াপ্রেমীদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত আলোচনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক তামিম ইকবাল।

মতবিনিময় সভায় গাজীপুরের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার বর্তমান বেহাল চিত্র তুলে ধরেন অংশগ্রহণকারীরা। মাঠ সংকট, নিয়মিত লিগ না থাকা, তৃণমূল পর্যায়ে খেলোয়াড় বাছাই ও পরিচর্যার অভাব এবং পর্যাপ্ত অবকাঠামো না থাকার বিষয়গুলো উঠে আসে আলোচনায়। খেলোয়াড় ও সংগঠকরা স্পষ্ট করে বলেন, সুযোগ ও পৃষ্ঠপোষকতার অভাবে বহু সম্ভাবনাময় প্রতিভা হারিয়ে যাচ্ছে।

খেলোয়াড়দের প্রশ্নের জবাবে এম মঞ্জুরুল করিম রনি বলেন, গাজীপুরে প্রতিভার কোনো অভাব নেই, অভাব রয়েছে পরিকল্পিত উদ্যোগ ও সঠিক পৃষ্ঠপোষকতার। নির্বাচিত হলে প্রতিটি স্কুলে ক্রীড়া ক্লাব গঠন, নিয়মিত লিগ চালু, পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত এবং আধুনিক ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ক্রীড়াঙ্গনের উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে আলোচনা করে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের অঙ্গীকারও করেন রনি।

তামিম ইকবাল তার বক্তব্যে রনির ক্রীড়ানুরাগের প্রশংসা করে বলেন, “২০১৩ সাল থেকে রনির সঙ্গে আমার পরিচয়। তিনি একজন খাঁটি ক্রীড়াপ্রেমী মানুষ।” ঢাকায় কলাবাগান ক্রিকেট ক্লাব পরিচালনার সফল অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

গাজীপুরের ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থাকে উদ্বেগজনক উল্লেখ করে তামিম বলেন, “এখানে প্রচুর সম্ভাবনাময় তরুণ রয়েছে। তাদের সঠিক পথে এগিয়ে নিতে হলে পরিকল্পিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি ভাবনা দরকার।” রনির প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজীপুরের খেলাধুলা নতুন গতি পাবে এবং এখানকার তরুণরা জাতীয় পর্যায়ে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে হারানো ক্রীড়া ঐতিহ্য ফেরাতে তামিমকে সঙ্গে নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রনির মতবিনিময়

আপডেট সময় ০৪:১১:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬