ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

ত্রয়োদশ সংসদ নির্বাচন: গাজীপুরে প্রার্থীদের আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩০৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য বিশেষ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন। সভায় নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির, যিনি প্রেজেন্টেশনের মাধ্যমে প্রার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরেন।

সভায় জেলা প্রশাসক প্রার্থীদের শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া উপস্থিত প্রার্থীরা তাদের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর পান এবং নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলার প্রতি গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু করতে প্রার্থীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা আমাদের প্রথম লক্ষ্য। ভোটারদের সুরক্ষা ও সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরিই আমাদের প্রধান দায়িত্ব।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

ত্রয়োদশ সংসদ নির্বাচন: গাজীপুরে প্রার্থীদের আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা

আপডেট সময় ০২:৪৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬