ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে গাজীপুরে প্রশাসন-পুলিশের মতবিনিময়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩০৯ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে গাজীপুরে জেলা প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেনের সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। সভায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রতিজ্ঞ। ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। একই সঙ্গে ভোটারদের মধ্যে সচেতনতা ও জনমত গঠনে প্রচার-প্রচারণা আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

সভায় গাজীপুর জেলার পাঁচটি উপজেলায় নির্বাচন ও গণভোট উপলক্ষে চলমান প্রচারণা কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। জানানো হয়, পাঁচ উপজেলায় এ পর্যন্ত ৩০টি কমিউনিটি সভা, ৫৩টি উঠান বৈঠক, ৭৪টি তথ্য প্রদর্শনী আয়োজন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। জেলার ১২৪টি কার্যালয়ে ব্যানার স্থাপন করা হয়েছে এবং ৫ হাজার ৮৮৭টি লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া ৯০২ জন ভোটারের সঙ্গে সরাসরি আলাপ সভার আয়োজন করা হয়েছে।
সভায় আরও জানানো হয়, বাংলাদেশ বেতারের মাধ্যমে জেলা প্রশাসনের অবহিতকরণ সভা সম্প্রচার এবং ডিজিটাল স্ক্রিনে নির্বাচন ও গণভোট বিষয়ক প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহমদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার, বিভিন্ন অঞ্চলের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং জেলা পুলিশ ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ও গণভোট আয়োজন করা সম্ভব হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে গাজীপুরে প্রশাসন-পুলিশের মতবিনিময়

আপডেট সময় ০১:১২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬