ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৩৯৮ বার পড়া হয়েছে

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বুধবার (১৪ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), গাজীপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক, গাজীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরিফ উদ্দীন, পুলিশ সুপার, গাজীপুর এবং মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ), গাজীপুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা ও সহনশীলতা গড়ে তোলে। তিনি বলেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়াঙ্গনের উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বিশেষ অতিথিদের বক্তব্যে তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরা হয়। তারা বলেন নিয়মিত ক্রীড়া কার্যক্রমই পারে যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে। তরুণ সমাজকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রফিকুল হাসান বলেন, শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থী ও যুবসমাজের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব ও নেতৃত্ব গুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠান শেষে বিজয়ী খেলোয়াড় ও দলগুলোর মাঝে ট্রফি, মেডেল বিতরণ করা হয়। ক্রীড়াবিদ, কর্মকর্তা ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত

আপডেট সময় ১২:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬