ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা: ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তায় মুগ্ধ এমপি রনি Logo জিএমপির মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান Logo গাজীপুরকে ‘গ্রীন সিটি’ গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রশসাক শওকত হোসেন সরকার Logo ছুটির দিনেও নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে মাঠপর্যায়ে তদারকিতে প্রশাসক শওকত হোসেন সরকার Logo ‘আমি গেরামের ছেলে, দেন কোদাল দেন’— নিজ হাতে বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করলেন গাজীপুরের ডিসি Logo গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন সিইও তানজিলা খানমের যোগদান, দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিতের প্রত্যয় Logo টঙ্গীতে নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গাজীপুর সিটি প্রশাসক শওকত হোসেন সরকার Logo গাজীপুরে যুবদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনসচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই, গাজীপুরে ফ্রেন্ডস ফিল্ড স্পোর্টস সিটির যাত্রা শুরু Logo গাজীপুরে বসতভিটার বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা, জমি দখলের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ

গণভোট ও নির্বাচনে ভোটারদের সচেতনতায় গাজীপুর সিটি কর্পোরেশনের মাসব্যাপী উদ্যোগ

  • বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৬৮ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একযোগে অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। এই গুরুত্বপূর্ণ দুই প্রক্রিয়ায় ভোটারদের সক্রিয় ও সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে গাজীপুর নগরজুড়ে শুরু হয়েছে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা। মাসব্যাপী এই বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করছে গাজীপুর সিটি কর্পোরেশন।

স্থানীয় সরকার বিভাগের দিকনির্দেশনায় এবং সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সরাসরি তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। নগরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ, ব্যানার ও বিলবোর্ড স্থাপন, নিয়মিত মাইকিং এবং ভ্রাম্যমাণ গাড়িতে তথ্যভিত্তিক ভিডিওচিত্র প্রদর্শনের মাধ্যমে গণভোটের বিষয়বস্তু ও ভোট প্রদান পদ্ধতি তুলে ধরা হচ্ছে।

ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসহ নগরের ব্যস্ত এলাকাগুলোতে ইতোমধ্যে বড় আকারের বিলবোর্ড স্থাপন করা হয়েছে। এ ছাড়া গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন এবং আঞ্চলিক কার্যালয়গুলোতে গণভোটের গুরুত্ব সংবলিত ব্যানার টানানো হয়েছে।

এ প্রসঙ্গে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, গণভোট একটি সাংবিধানিক ও জনগুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এতে মানুষের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা রাষ্ট্র ও গণতন্ত্রের জন্য অপরিহার্য।
তিনি বলেন, একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি দূর করতেই এ বিস্তৃত প্রচারণা চালানো হচ্ছে।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান জানান, এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার লিফলেট ছাপিয়ে নগরের প্রতিটি ওয়ার্ডে বিতরণ করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে অন্তত ২০টি বিলবোর্ড স্থাপনের কাজ চলছে।
তিনি আরও জানান, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নিয়মিত মাইকিং, ভ্রাম্যমাণ গাড়িতে ভিডিওচিত্র প্রদর্শনসহ বহুমুখী প্রচারণা অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টদের আশা, এই উদ্যোগের মাধ্যমে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়বে এবং জনগণের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে বিজ্ঞান ও উদ্ভাবন মেলা: ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তায় মুগ্ধ এমপি রনি

error: Content is protected !!

গণভোট ও নির্বাচনে ভোটারদের সচেতনতায় গাজীপুর সিটি কর্পোরেশনের মাসব্যাপী উদ্যোগ

আপডেট সময় ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬