ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুরের কোনাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করতে গাসিক প্রশাসকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কোনাবাড়ীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। একই সঙ্গে নতুন বাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।

অভিযানটি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনের এলাকা থেকে শুরু হয়ে কোনাবাড়ীর বিভিন্ন সড়ক ও মার্কেটের সামনে পরিচালিত হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে ওঠা শত শত দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জায়গা উন্মুক্ত করা হয়। পাশাপাশি নতুন বাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ীর বিভিন্ন মার্কেটের সামনে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় পথচারীদের চলাচলে দুর্ভোগ তৈরি হচ্ছিল। ফুটপাত ব্যবহার করতে না পেরে অনেককে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি যানজটও বাড়ছিল। অন্যদিকে, সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছিল।

এ পরিস্থিতিতে নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, ফুটপাত দখলমুক্ত রাখা এবং যানজট কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করে সিটি করপোরেশন। অভিযানের সময় প্রশাসক মো. শওকত হোসেন সরকার সরেজমিনে উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।

অভিযানে গাজীপুর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ ফিরোজ আলম মামুন, অঞ্চল-৭-এর নির্বাহী কর্মকর্তা নাজাতুন নাঈম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আলম, কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোহাম্মদ ফরহাদ, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুম হোসেন, কোনাবাড়ী থানা পুলিশ, ট্রাফিক পুলিশের সদস্য এবং সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে উপস্থিত স্থানীয়দের অনেকে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান। তাঁদের মতে, ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত থাকলে সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন। পাশাপাশি সড়কের ওপর চাপ কমলে যানজট নিরসনেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, কোনাবাড়ীর গুরুত্বপূর্ণ সড়ক, মার্কেটসংলগ্ন ফুটপাত ও নতুন বাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় অবৈধ দখল এবং পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও নজরদারি চালু থাকলে জনদুর্ভোগ কমবে। এ উদ্যোগ কার্যকর রাখতে ব্যবসায়ী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতার ওপরও গুরুত্ব দিয়েছেন তাঁরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

গাজীপুরের কোনাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত করতে গাসিক প্রশাসকের নেতৃত্বে উচ্ছেদ অভিযান

আপডেট সময় ০৫:৫১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬