ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুরে জিএমপির মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, অনুদ্ঘাটিত মামলা নিষ্পত্তি ও জনসেবার মান উন্নয়নে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সম্প্রতি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

সকাল ১১টায় জিএমপি সদর দপ্তরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও সমষ্টিগত সমস্যা, আবেদন এবং প্রয়োজনীয়তার কথা মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার। এসব সমস্যা সমাধান ও আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

এ সময় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দিয়ে মো. ইসরাইল হাওলাদার বলেন, পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। একই সঙ্গে সেবাপ্রত্যাশী জনগণকে মানসম্মত ও কাঙ্ক্ষিত সেবা দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সভায় অবসরজনিত বিদায় উপলক্ষে দুই পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় গাজীপুর মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব ইউনিটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন পুলিশ কমিশনার।

সভায় জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাগুলো উদ্ঘাটন ও দ্রুত নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা যথাযথভাবে তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়।

দায়িত্ব পালনে পেশাদারিত্ব, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে সভায় কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুলিশ সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সভায় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

গাজীপুরে জিএমপির মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, অপরাধ দমনে কঠোর নির্দেশনা

আপডেট সময় ০৮:৫৪:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬