ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

অপরাধ দমনে ও নিরাপদ গাজীপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার জসীম উদ্দিন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন গাজীপুরের নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি বলেছেন, নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত গাজীপুর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি গণমাধ্যমের দায়িত্বশীল সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং গাজীপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, জননিরাপত্তা এবং পুলিশের চলমান কার্যক্রম নিয়ে উন্মুক্ত আলোচনা করেন।

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরেন। পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, মাদক, কিশোর অপরাধ, জননিরাপত্তা এবং পুলিশের কার্যক্রম আরও জনবান্ধব করার বিষয়ে তাঁরা বিভিন্ন মতামত ও পরামর্শ দেন।

পুলিশ সুপার বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ এবং গণমাধ্যম পরস্পরের সহযোগী। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। গাজীপুরকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি স্থানীয় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম, বিপিএম। এ ছাড়া গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও টেলিভিশন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

অপরাধ দমনে ও নিরাপদ গাজীপুর গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার জসীম উদ্দিন

আপডেট সময় ১০:৪৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬