ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন এমপি রনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ব্যতিক্রমী জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মহানগরীর কারখানা বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি।

এ সময় উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ.ক.ম. মোফাজ্জল হোসেন, বিএনপি নেতা ভিপি জয়নাল আবেদীন তালুকদারসহ মহানগর ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এমন উদ্যোগ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দেশব্যাপী বৃক্ষরোপণ এবং জলজ সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

গাজীপুর মহানগর বিএনপির এ আয়োজন স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করেন এমপি রনি

আপডেট সময় ০৩:০৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬