ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট, অবকাঠামো ও নাগরিক সেবায় সর্বোচ্চ গুরুত্ব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। বাজেটের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো—এটি একটি উদ্বৃত্ত বাজেট। অর্থবছর শেষে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা সমাপনী স্থিতি (উদ্বৃত্ত) থাকবে বলে আশা করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাজেট উপস্থাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।

প্রস্তাবিত বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা, আর মোট ব্যয়ের প্রস্তাব করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে কোনো ঘাটতি রাখা হয়নি।

বাজেটে নগর উন্নয়ন, সড়ক ও ড্রেন নির্মাণ, পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আয়ের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, রাজস্ব খাত থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, সরকারি অনুদান ১৪০ কোটি টাকা এবং পানি সরবরাহ খাত থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা।

ব্যয়ের মধ্যে বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা, রাজস্ব ব্যয়ে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা এবং পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটের আকার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ছিল ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং ব্যয় ছিল ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। বছর শেষে সমাপনী স্থিতি দাঁড়িয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।

বাজেট উপস্থাপনকালে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই বাজেট জনকল্যাণমুখীভাবে প্রণয়ন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য গাজীপুরকে একটি ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা। রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে গাজীপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে নগরবাসী এবং সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব, প্রধান প্রকৌশলী আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সোহেল রানা, প্রধান  হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া, বিভিন্ন জোনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার কোটি টাকার বাজেট, অবকাঠামো ও নাগরিক সেবায় সর্বোচ্চ গুরুত্ব

আপডেট সময় ১২:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬