ঢাকা ১০:৪০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি এম মঞ্জুরুল করিম রনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি’র নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়েছে। বুধবার (২২ জুলাই) হাসপাতাল কর্তৃপক্ষ চিঠিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাধারণত জেলার কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। তবে বর্তমানে গাজীপুর জেলায় কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী না থাকায় প্রশাসনিক নিয়ম অনুযায়ী সদর আসন (গাজীপুর-২) এর স্থানীয় সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনিকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুস সালাম সরকার বলেন, “আমরা মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। প্রশাসনিক নিয়ম অনুযায়ী নতুন সভাপতির দিকনির্দেশনা ও সময় অনুযায়ী ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যদের নিয়ে দ্রুতই মতবিনিময় ও কার্যকরী সভার আয়োজন করা হবে।”

এদিকে তরুণ ও দূরদর্শী সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান অনেকাংশে বৃদ্ধি পাবে এবং গাজীপুরবাসী আরও আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা পাবেন বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও সাধারণ চিকিৎসাসেবা প্রত্যাশীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি এম মঞ্জুরুল করিম রনি

আপডেট সময় ০১:৪১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬