ঢাকা ০৩:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরে বানভাসি মানুষের পাশে ত্রান নিয়ে এমপি রনি, দুর্গত এলাকা পরিদর্শন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ভয়াবহ বন্যা ও তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত গাজীপুরের খেটে খাওয়া মানুষ। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও জনপদ। এমন দুর্যোগের মধ্যে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

রোববার (১৯ জুলাই) সকাল থেকে তিনি গাজীপুর মহানগরীর মজলিসপুর, বরইতলী, কারখানা বাজার, খালিশা বর্তা ও কাউলতিয়া নদীরপাড়ের দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন। পরে পানিবন্দি শত শত পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।

দুর্গত মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে গিয়ে এমপি রনি নিজেই বন্যার পানিতে নেমে পড়েন। নদীপাড়ের ভাঙ্গনকবলিত ও বিপদগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় অনেককে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দেন তিনি।

ত্রাণ বিতরণকালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, ‘আপনারা একা নন। এই দুর্যোগে সরকার আপনাদের পাশে আছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খাদ্য, চিকিৎসা ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। কোনো পরিবার না খেয়ে থাকবে না।’

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বিএনপি নেতা এ কে এম মোফাজ্জল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে জনপ্রতিনিধিকে সরাসরি পাশে পেয়ে তাঁরা সাহস পেয়েছেন। তাঁর আশ্বাসে দুর্গত মানুষের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরে বানভাসি মানুষের পাশে ত্রান নিয়ে এমপি রনি, দুর্গত এলাকা পরিদর্শন

আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬