ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত কালিয়াকৈরে ২ হাজার পরিবারের পাশে গাজীপুর জেলা পরিষদ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ টানা কয়েকদিনের ভারী বর্ষণে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। ঘরবাড়িতে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের শ্রমজীবী ও দিনমজুর পরিবারগুলো। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে গাজীপুর জেলা পরিষদ।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত দুই হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়। গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী এবং গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

ত্রাণ বিতরণ শেষে ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ আমরা উপলব্ধি করি। তাই দ্রুত সময়ের মধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে এই ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত পৌঁছে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবেই গাজীপুর জেলা পরিষদ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দুর্গত মানুষের পাশে কাজ করছে। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমাদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীদেরও দুর্যোগকবলিত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব।

ত্রাণ গ্রহণকারী বাসিন্দারা জানান, কয়েকদিনের টানা বৃষ্টিতে তারা কর্মহীন হয়ে পড়েছেন। অনেক পরিবারের ঘরে খাবারের সংকট দেখা দিয়েছিল। এ অবস্থায় জেলা পরিষদের খাদ্য সহায়তা তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে।

অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সিকদার, সদস্য সচিব আলহাজ এম. আনোয়ার হোসেন, জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

বৃষ্টিতে জলাবদ্ধতায় বিপর্যস্ত কালিয়াকৈরে ২ হাজার পরিবারের পাশে গাজীপুর জেলা পরিষদ

আপডেট সময় ০৫:২২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬