ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় গাজীপুর সিটি কর্পোরেশন, মাঠপর্যায়ে সমন্বিত অভিযান জোরদারের নির্দেশ

ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)। এ লক্ষ্যে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভা নিধন, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত কার্যক্রম নিশ্চিত করতে মঙ্গলবার (০৭ জুলাই) সকালে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ্ তানজিলা খানম। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে কোনো ধরনের শৈথিল্যের সুযোগ নেই। প্রতিটি অঞ্চল, ওয়ার্ড ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। মশার প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, লার্ভা ধ্বংসে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং নগরবাসীকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ একটি চলমান কার্যক্রম। সিটি কর্পোরেশনের উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন এবং যেসব স্থানে পরিষ্কার পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে টেকসই সাফল্য অর্জন সম্ভব নয়।

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ ফিরোজ আল মামুন, প্রধান কল্যাণ কর্মকর্তা (উপসচিব) মুসফিকা হাসনীন চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মাদ রহমত উল্লাহ, কর্পোরেশনের সকল বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ওয়ার্ড সচিবরা।

সভায় প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মনিটরিং, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করা এবং ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং নগরবাসীর সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতায় গাজীপুর সিটি কর্পোরেশন, মাঠপর্যায়ে সমন্বিত অভিযান জোরদারের নির্দেশ

আপডেট সময় ০১:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬