ঢাকা ০৯:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

কেএমসি ফুটবল টুর্নামেন্ট ও গেট টুগেদার ২০২৬: নৈশ ভোজের সফল আয়োজন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

বৃহত্তর কুষ্টিয়া সমিতি গাজীপুর কর্তৃক আয়োজিত কেএমসি ফুটবল টুর্নামেন্ট ও গেট টুগেদার ২০২৬ রাত ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অত্যন্ত সফল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলার পাশাপাশি অংশগ্রহণকারী সদস্য ও অতিথিদের জন্য ছিল সুপরিকল্পিত নৈশ ভোজের আয়োজন।

খাবারের মান ছিল অত্যন্ত ভালো এবং উপস্থিত সদস্যরা এর প্রশংসা করেছেন। রাত ৮টার পরপরই সম্মানিত সদস্য মোঃ নূরে আলম সিদ্দিকী, মোঃ আব্দুর রউফ ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় শিশু ও মহিলাদের অগ্রাধিকার দিয়ে খাবার পরিবেশন শুরু হয়। পরে পর্যায়ক্রমে সকল সদস্যকে সুশৃঙ্খলভাবে খাবার পরিবেশন করা হয়।

প্রতিজনের জন্য পর্যাপ্ত পরিমাণ তেহারি, একটি কোমল পানীয় এবং এক বোতল পানি পরিবেশন করা হয়। এছাড়া খেলা চলাকালীন শিশুদের জন্য চকলেট, বিস্কুটসহ অন্যান্য আপ্যায়নের ব্যবস্থাও ছিল। আলহামদুলিল্লাহ, সকলকে খাবার পরিবেশন করার পরও পর্যাপ্ত খাবার অবশিষ্ট ছিল, যা আয়োজনের সুষ্ঠু পরিকল্পনারই প্রমাণ।

এই নৈশ ভোজের সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ পরিশ্রম করেছেন আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ সাইফুজ্জামান, মোঃ আবুল হাসান, মোহাম্মদ শিহাব উদ্দিন এবং মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী। দীর্ঘ সময় ধরে তারা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

খাদ্যসামগ্রী ক্রয় ও বাজার ব্যবস্থাপনায় আয়োজক কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ রাজিব আহমেদ এবং সাধারণ সম্পাদক খোন্দকার শাহিদুল হক দায়িত্ব পালন করেন।

নৈশ ভোজের পরিকল্পনা, পরিবেশন ও সার্বিক ব্যবস্থাপনায় যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেকের প্রতি বৃহত্তর কুষ্টিয়া সমিতি গাজীপুরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি আরও সুশৃঙ্খল, আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

কেএমসি ফুটবল টুর্নামেন্ট ও গেট টুগেদার ২০২৬: নৈশ ভোজের সফল আয়োজন

আপডেট সময় ০৭:০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬