ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

গাজীপুরে উদ্বোধন হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

গাজীপুরের ক্রীড়াঙ্গনে বইছে উৎসবের আমেজ। ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২০ জুন) বিকেলে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হান্নান মিয়া হান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে ক্রীড়াচর্চার প্রসার আরও বাড়াতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি বলেন, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এ ধরনের টুর্নামেন্ট নতুন প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন। তারা ক্রীড়াচর্চার মাধ্যমে যুবসমাজকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আব্দুর রউফ বাবুল, বিএনপি নেতা একেএম মোফাজ্জল হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুর রহিম কালা, হাসান আজমল ভূঁইয়া, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, হাসিবুর রহমান মুন্না, শাহাদাত হোসেন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

দেশের বিভিন্ন অঞ্চলের বাছাইকৃত ১৬টি শক্তিশালী দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উদ্বোধনী ম্যাচে দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দিনাজপুরের শাইখ স্পোর্টসকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে শুভ সূচনা করে। খেলা উপভোগ করতে স্টেডিয়ামে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

গাজীপুরে উদ্বোধন হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

আপডেট সময় ০২:৪৯:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬