ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড Logo গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিক সংগঠনের সাথে মতবিনিময়, কাজে ফেরার আহ্বান এমপি রনির Logo গাজীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন, প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে নতুন উদ্যোগ Logo গাজীপুরে নিহত শ্রমিক তৌফিকের গায়েবানা জানাজায় এনসিপি নেতা আলী নাসের, পুলিশের ধাওয়ায় পণ্ড Logo শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে শিল্প ধ্বংসের চেষ্টা বরদাশত করা হবে না: জয়নাল আবেদীন রিজভী Logo কাশিমপুর ভূমি অফিসে টাকা ছাড়া মেলে না খারিজ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা, মূলহোতা উপ-সহকারী নায়েব হাজেরা Logo গাজীপুরে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতা ঠেকাতে মাঠে প্রশাসক শওকত হোসেন সরকার Logo মুন্সিপাড়ার নাগরিক দুর্ভোগ লাঘবে উন্নয়ন পরিকল্পনা, প্রতিশ্রুতি দিলেন গাসিক প্রশাসক শওকত হোসেন Logo মির্জাপুরে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Logo মাদকের বিরুদ্ধে ২৫ কিলোমিটার ম্যারাথন, যুবসমাজকে খেলাধুলায় ফেরানোর আহ্বান এমপি রফিকুল ইসলাম বাচ্চু

বিভাগীয় কমিশনার থেকে সচিব পদে পদোন্নতি শরফ উদ্দিন চৌধুরীকে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা

ঢাকা বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি)।

শুক্রবার রাজধানীতে এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জিসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকের নেতৃত্বে প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল নবনিযুক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম. হারুনুর রশীদ, লেহাজ উদ্দিন ও আশরাফ হোসেন, নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান রাসেল, মাইদুল ইসলাম ও আবিদা সুলতানা, উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলীরা।

সৌজন্য সাক্ষাৎকালে কর্মকর্তারা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকা বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে শরফ উদ্দিন আহমেদ চৌধুরী দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করেছিলেন। তাঁর নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়।

তারা আরও বলেন, দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, কর্মদক্ষতা এবং উন্নয়নমুখী দৃষ্টিভঙ্গির কারণে দেশের গুরুত্বপূর্ণ বস্ত্র ও পাট খাতের উন্নয়নেও তিনি কার্যকর ভূমিকা রাখবেন। নতুন দায়িত্বে তাঁর সফলতা দেশের শিল্প ও অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলেও আশা প্রকাশ করেন তারা।

এ সময় শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে দালাল সন্দেহে আটক, ১৫ দিনের কারাদণ্ড

error: Content is protected !!

বিভাগীয় কমিশনার থেকে সচিব পদে পদোন্নতি শরফ উদ্দিন চৌধুরীকে গাজীপুর সিটি কর্পোরেশনের শুভেচ্ছা

আপডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬