ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুরের টঙ্গীতে ‘জিসিসি ক্লিন-আপ ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত, পরিচ্ছন্ন নগর গঠনে সচেতনতামূলক ক্যাম্পেইন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

গাজীপুরে পরিচ্ছন্ন নগর গঠনে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘জিসিসি ক্লিন-আপ ড্রাইভ ২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্ট (ইউডিসিজিপি) এর উদ্যোগে বুধবার (১৭ জুন) সকালে টঙ্গীর সিরাজউদ্দীন সরকার বিদ্যানিকেতন ও কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

“আমার শহর, আমরাই পরিষ্কার রাখবো” স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য কর্মকর্তা সোহেল রানা, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারাও কর্মসূচিতে অংশ নেন।

ক্যাম্পেইনে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন নগর গঠনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসক। তিনি বলেন, “পরিচ্ছন্ন নগর গঠনের দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। যার যার অবস্থান থেকে নিজ বাসা ও আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে কুইজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে কলেজ ও আশপাশের এলাকায় ব্যবহারের জন্য ডাস্টবিন বিতরণ করা হয়।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুরের টঙ্গীতে ‘জিসিসি ক্লিন-আপ ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত, পরিচ্ছন্ন নগর গঠনে সচেতনতামূলক ক্যাম্পেইন

আপডেট সময় ০২:১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬