ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo “পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান” Logo পরিচ্ছন্ন গাজীপুর গড়তে বর্জ্য অপসারনে রাজেন্দ্রপুরে এসটিএস উদ্বোধন করলেন প্রশাসক শওকত হোসেন Logo গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ Logo উন্নয়নকাজ পরিদর্শনে প্রশাসক শওকত হোসেন, জয়দেবপুরে যানজট নিরসনে ৩১৭ কোটি টাকার ওভারপাস নির্মাণ Logo জাতীয় প্রেস ক্লাবের সহযোগী সদস্য পদ পেলেন গাজীপুর জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া Logo সাহসিক অভিযানে অস্ত্র উদ্ধার: পুরস্কৃত জিএমপির সদর থানার ওসি আমিনুল ইসলাম ও তার টিম Logo গাজীপুরে বাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ডেঙ্গু রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান Logo পোষা প্রাণীর চিকিৎসায় গাজীপুরে নতুন দিগন্ত, উদ্বোধন হলো ‘অ্যাপোলো পেট ক্লিনিক’ Logo গাজীপুরে রোটারী ক্লাব অব ভাওয়াল হেরিটেজের ৪র্থ অভিষেক ও রিপসা টিমের ক্লাব ভিজিট সম্পন্ন Logo গাছা থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উদ্বোধন করেন গাসিক প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের নির্দেশনায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর সার্কিট হাউজ, গাজীপুর প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে লার্ভিসাইড ছিটিয়ে এ কার্যক্রম চালানো হয়।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নগরীর জনসমাগমপূর্ণ ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় মশক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা হবে। একই সঙ্গে বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ করে এডিস মশার বিস্তার রোধে নগরবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরীর বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

“পৈত্রিক সম্পত্তির লোভে পিতাকে দিয়ে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা, আদালতে বেকসুর খালাস ডাঃ এফ রহমান”

error: Content is protected !!

গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে মশক নিধন কার্যক্রম জোরদার

আপডেট সময় ১২:১৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬