ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

জিএমপির মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

গাজীপুর মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জিএমপি পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। সভায় বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের ব্যক্তিগত ও পেশাগত নানা সমস্যা, আবেদন এবং কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ কমিশনার।

সভায় বক্তব্যকালে তিনি জিএমপিতে কর্মরত সকল সদস্যের সার্বিক কল্যাণ নিশ্চিত করার আশ্বাস দেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশিত সেবা প্রদান এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক ও পেশাদার হওয়ার জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরে দুপুর আড়াইটায় জিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

তিনি মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি, হানি ট্র্যাপ এবং কিশোর গ্যাং সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অনুদঘাটিত মামলাগুলো দ্রুত উদঘাটন ও নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোকে দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ইউনিটের কৃতী পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

জিএমপির মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

আপডেট সময় ০৪:০৯:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬