ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo শহীদ তাজউদ্দীন হাসপাতালে ডাক্তার-আনসারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত, সদর মেট্রো থানা কমিউনিটি পুলিশ দল চ্যাম্পিয়ন Logo খামারিদের টিকিয়ে রাখতে সহজ ঋণের ব্যবস্থা করা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী Logo ভাওয়াল মির্জাপুর কলেজে তিনতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর করেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এমপি Logo গাজীপুরে দৈনিক বাংলার নবকণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo গাজীপুর সিটিজুড়ে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, নাগরিকদের সহযোগিতা চাইলেন প্রশাসক Logo গাজীপুরে সুটকেসে দ্বিখণ্ডিত নারীর লাশ- ৫ বছরের প্রেমের পরিণতি, প্রেমিকের হাতে খুন Logo সালনা-দেশীপাড়া-জয়দেবপুর সড়ক যেন মরণফাঁদ, দীর্ঘদিন সংস্কার নেই, বড় বড় গর্তে চরম দুর্ভোগে এলাকাবাসী Logo গাজীপুরে আইনশৃঙ্খলা সভা: অপরাধ দমনে দৃশ্যমান পদক্ষেপ চান প্রতিমন্ত্রী

ছুটির দিনেও নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে মাঠপর্যায়ে তদারকিতে প্রশাসক শওকত হোসেন সরকার

গাজীপুর সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সাপ্তাহিক পরিদর্শনে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

শনিবার (১৩ জুন) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের শুরুতে প্রশাসক কাশিমপুর অঞ্চলের কাশিমপুর নদীর পাড় থেকে ধনঞ্জয়খালী এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ধসে যাওয়া সড়কের পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জুন মাসের মধ্যেই সড়কটির নির্মাণকাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

পরে তিনি কাশিমপুরের হাতীমারা এলাকার চলমান একাধিক সড়ক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।

এরপর প্রশাসক বাসন ও গাছা অঞ্চলের বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয়ভাবে কিছু প্রকল্প বাস্তবায়নে জটিলতা ও প্রতিবন্ধকতার অভিযোগ উত্থাপিত হলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং সমস্যার সমাধান করেন।

এ সময় প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, নাগরিকদের দুর্ভোগ কমানো এবং টেকসই অবকাঠামো নির্মাণ নিশ্চিত করতে গাজীপুর সিটি কর্পোরেশনের সব উন্নয়ন কার্যক্রম নিয়মিত তদারকি করা হচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে নগরবাসীকে উন্নত সেবা প্রদানই  প্রধান লক্ষ্য।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, প্রশাসকের নিয়মিত মাঠপর্যায়ের পরিদর্শনের ফলে উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়ায় গতি বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

error: Content is protected !!

ছুটির দিনেও নাগরিক সেবা ও অবকাঠামো উন্নয়নে মাঠপর্যায়ে তদারকিতে প্রশাসক শওকত হোসেন সরকার

আপডেট সময় ০৩:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬